২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট ছাত্রী সনির হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করার দাবি

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বদ্যালয় (বুয়েট) এর ছাত্রী সাবেকুন নাহার সনি হত্যা মামলার রায় কার্যকরের দাবি জানিয়েছে বুয়েট শাখা ছাত্রলীগ। রোববার বুয়েটে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 02:26 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বদ্যালয় (বুয়েট) এর ছাত্রী সাবেকুন নাহার সনি হত্যা মামলার রায় কার্যকরের দাবি জানিয়েছে বুয়েট শাখা ছাত্রলীগ। রোববার বুয়েটে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা এ দাবি জানান। সোমবার সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগ মানব বন্ধন কর্মসূচী পালন শেষে এক স্মরণ সভার আয়োজন করে। ২০০২ সালের ৮ই জুন বুয়েটে টেন্ডারকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীদের বন্দুক যুদ্ধের মধ্যে পড়ে নিহত হন সনি। আদালত গোলাগুলিতে জড়িত মোকাম্মেল হায়াত খান মুকি ও টগরের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। মুকি পলাতক এবং টগর কাশিমপুর কারাগারে আটক। সম্মেলনে বিচারের রায় কার্যকর করা, বুয়েটের ছাত্রী হলের নাম সাবেকুন নাহার সনি হল হিসেবে ঘোষণা করা, ৮ জুন সন্ত্রাসবিরোধী দিবস হিসেবে ঘোষণাসহ কয়েকটি দাবি জানায় ছাত্রলীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসকে/২০৩২ঘ.