রাজশাহী, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে সিট বরাদ্দ না দেওয়ায় রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের সুপারের কক্ষ বৃহস্পতিবার রাতে ভাংচুর করেছে বহিরাগতরা।
অবৈধ সিট বাণিজ্যের সঙ্গে জড়িত বহিরাগতরা রাত সাড়ে আটটার দিকে হোস্টেল সুপারের কার্যালয়ে এ হামলা চালায়। হোস্টেল সুপার ড. মকবুল হোসেনসহ কয়েকজন সহকারী সুপার তখন সেখানে উপস্থিত ছিলেন।
ভাংচুরের পর বহিরাগতরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে কলেজ কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ হোস্টেলে তল্লাশি চালিয়ে অবৈধভাবে থাকা মোট ২৫ ছাত্র ও বহিরাগতের মালামাল জব্দ করে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখার সময়ও
bdnews24