ঢাকা, ৩০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিণ্ডিকেটের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে "ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র" প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
এছাড়া উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্মিতব্য ১২ নম্বর ছাত্র হলের নাম ভাষা-শহীদদের স্মরণে "শহীদ রফিক-জব্বার হল" করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২৩০১ঘ.
bdnews24