২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বোর্ডে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে পাসের হার কমেছে। জিপিএ-৫ বেড়েছে। গত বছর পাশের হার ছিল ৭৩ শতাংশ এবং এ বছর ৭২ দশমিক ৭৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২শ ২ জন। তার মধ্যে ২ হাজার ৫শ ৯২ জন ছাত্র এবং এবং ১ হাজার ৬শ ১০ জন ছাত্রী। গত বছর পেয়েছে ২ হাজার ৩শ ৩২ জন ছাত্র এবং ১ হাজার ৩শ ৩৭ জন ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

কুমিল্লা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা বোর্ডে পাসের হার কমেছে। জিপিএ-৫ বেড়েছে। গত বছর পাশের হার ছিল ৭৩ শতাংশ এবং এ বছর ৭২ দশমিক ৭৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২শ ২ জন। তার মধ্যে ২ হাজার ৫শ ৯২ জন ছাত্র এবং এবং ১ হাজার ৬শ ১০ জন ছাত্রী। গত বছর পেয়েছে ২ হাজার ৩শ ৩২ জন ছাত্র এবং ১ হাজার ৩শ ৩৭ জন ছাত্রী। পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ নাজমুল হক মঙ্গলবার ফলাফল ঘোষণা করেন। এবার পরীক্ষা দিয়েছে ৮৮ হাজার ৩শ ১৪ জন। এর মধ্যে ৪৩ হাজার ৭শ ৩৪ ছাত্র এবং ৪৪ হাজার ৫শ ৮০ জন ছাত্রী। গত বছর পরীক্ষার্থী ছিল ৭৬ হাজার ৭শ ৭৪ জন। এর মধ্যে ৩৮ হাজার ৮শ ৭৯ ছাত্র এবং ৩৭ হাজার ৮শ ৯৫ ছাত্রী। এবার পাস করেছে ৩৩ হাজার ৫শ ২৯ জন ছাত্র এবং ৩০ হাজার ৭শ ৩৭ জন ছাত্রী। গত বছার পাস করেছে ২৯ হাজার ৫শ ১২ জন ছাত্র এবং ২৬ হাজার ৫শ ৩০ জন ছাত্রী। ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৬৭ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯৫ শতাংশ। গত বছর ছাত্রদের পাসের হার ছিল ৭৫ দশমিক ৯১ শতাংশ এবং ছাত্রীদের ছিল ৭০ দশমিক ০১ শতাংশ। পাসের হার এবার বিজ্ঞান শাখায় ৮৮ দশমিক ৩৫, মানবিকে ৫৮ দশমিক ৫৯ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৭২ দশমিক ৩৩ শতাংশ। গত বছর ছিল বিজ্ঞান শাখায় ৮৭ দশমিক ৩০, মানবিকে ৬০ দশমিক ০৩ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৭২ দশমিক ১৮ শতাংশ। এবার বিজ্ঞান শাখায় ছাত্র পাসের হার ৯০ দশমিক ৩৭ এবং ছাত্রী পাসের হার ৮৫ দশমিক ৪৩ শতাংশ। মানবিক শাখায় ছাত্র ৬০ দশমিক ৭০ এবং ছাত্রী ৫৮ দশমিক ১০ শতাংশ। ব্যবসায় শিক্ষা শাখায় বিভাগে ছাত্র ৭৩ দশমিক ৬৬ এবং ছাত্রী পাসের হার ৭০ দশমিক ৬১ শতাংশ। গত বছর বিজ্ঞান শাখায় ছাত্র পাসের হার ছিল ৮৮ দশমিক ৮৩ এবং ছাত্রী পাসের হার ছিল ৮৫ দশমিক ০৭ শতাংশ। মানবিকে এ হার ছিল ছাত্রের ৬০ দশমিক ৫৫ এবং ছাত্রীর ৫৯ দশমিক ৯০। ব্যবসায় শিক্ষা শাখায় ছিল ছাত্র ৭২ দশমিক ৭৫ এবং ছাত্রী ৭১ দশমিক ৩৯ শতাংশ। এবার শতভাগ পাশ করেছে ৪৫টি বিদ্যালয় থেকে। গতবার করেছিল ৭২টি বিদ্যালয় থেকে। শতভাগ পাসের ১০ বিদ্যালয়: কুমিল্লা জিলা স্কুল- মোট পরীক্ষার্থী ৩২০ জন। চাদঁপুরের আল আমীন একাডেমি- মোট পরীক্ষার্থী ২৭১ জন। কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ- মোট পরীক্ষার্থী ১০৬ জন। লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ হাই স্কুল- মোট পরীক্ষার্থী ৮৮ জন। কুমিল্লা সেনানিবাস পরিষদ বালিকা বিদ্যালয়- মোট পরীক্ষার্থী ৮৮জন। কুমিল্লা ক্যান্টনম্যান্ট হাই স্কুল- মোট পরীক্ষার্থী ৮৪ জন। চাটখিল সপ্তগাঁও হাই স্কুল মোট পরীক্ষার্থী ৭৭ জন। আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুল- মোট পরীক্ষার্থী ৭৪ জন। লক্ষ্মীপুরের রাখালিয়া হাই স্কুল- মোট পরীক্ষার্থী ৬২ জন। চাঁদপুরের রূপসা আহাম্মদিয়া হাই স্কুল- মোট পরীক্ষার্থী ৫৩ জন। জিপিএ-৫ হিসাবে সেরা ১০ বিদ্যালয়: জিপিএ-৫ পাওয়া হিসাবে সেরা ১০ স্কুল হল- কুমিল্লা জিলা স্কুলে মোট ৩২০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬৪ জন। কুমিল্লা মডার্ন হাই স্কুলে ৫৭৩ জনের মধ্যে ২১৪ জন। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয় ২২২ জনের মধ্যে ১৬৯ জন। চাদঁপুরের আল আমীন একাডেমির ২৭১ জনের মধ্যে ১১৩ জন। নোয়াখালী জিলা স্কুলের ২২৫ জনের মধ্যে ১০১ জন। কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল এবং কলেজের ১০৬ জনের মধ্যে ৯৭ জন। ইবনে তাইমিয়া হাই স্কুলের ৩৩১ জনের মধ্যে ৮৮ জন। ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ সরকারি হাই স্কুলের ৩৩৪ জনের মধ্যে ৭৫ জন। নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের ২৪৬ জনের মধ্যে ৬৫ জন। আওয়ার লেডী অব ফাতেমা গার্লস হাই স্কুলের ৭৪ জনের মধ্যে ৬৪ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩৬ ঘ.