২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে উত্তীর্ণ ৬৩ দশমিক ৫৮ শতাংশ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে প্রথমবার অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 08:25 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

দিনাজপুর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে প্রথমবার অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ২৯২ জন শিক্ষার্থী। মঙ্গলবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পিয়ার উদ্দীন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, এ শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ২ হাজার ১০১ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৪ হাজার ৯১৩ জন। ৫১ হাজার ৬৮১ জন ছাত্রের মধ্যে পাশ করেছে ৩৪ হাজার ২৬১ জন। পাশের হার ৬৬ দশমিক ২৯ শতাংশ। ৫০ হাজার ৪২০ জন ছাত্রীর মধ্যে পাশ করেছে ৩০ হাজার ৬৫২ জন। পাশের হার ৬০ দশমিক ৭৯ শতাংশ। ১০টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। বিদ্যালয়গুলো হল- রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর লায়ন্স হাই স্কুল, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর বীরউত্তম শহীদ সামাদ হাই স্কুল, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর আলফারুকী একাডেমী, নীলফামারি সরকারি হাই স্কুল, রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ এবং গাইবান্ধা আহমেদ উদ্দীণ শাহ শিশু নিকেতন। জিপিএ-৫ প্রাপ্ত শীর্ষ ১০টি বিদ্যালয় হল- রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর জিলা স্কুল, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর জিলা স্কুল, রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর লায়ন্স হাই স্কুল, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বেলঘাট উচ্চ বিদ্যালয় থেকে ১০জন পরীক্ষার্থী অংশ নিলেও একজনও পাশ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৪৩০ ঘ.