ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার উপাচার্য এ নিয়োগ দেন।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, শামসুন্নাহার হল এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রাধ্যক্ষদের মেয়াদোত্তীর্ণ হওয়ার পর এ হলগুলোতে বেশ কিছুদিন ধরে ভারপ্রাপ্তরা দায়িত্ব পালন করছিলেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন দায়িত্বপ্রাপ্তরা দায়িত্ব পালন করবেন।
নবনিযুক্ত প্রাধ্যক্ষরা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক, হাজী মুহম্মদ মুহসীন হলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক আলী আক্কাস, শামসুন্নাহার হলে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক নাজমা শাহীন এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে অধ্যাপক ড. গুলশান আরা লতিফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৯৩২ঘ.
bdnews24