২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে 'শিক্ষার পরিবেশ' ফেরাতে ছাত্র ইউনিয়নের দশ দফা দাবি

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা রোববার ১০ দফা বাস্তবায়নের জন্য উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে। এর আগে সংগঠনের নেতাকর্মীরা দুপুর ১২ টায় সমাজ বিজ্ঞান ভবন থেকে মিছিল নিয়ে পরিবহন চত্ত্বর গিয়ে জড়ো হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা রোববার ১০ দফা বাস্তবায়নের জন্য উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে। এর আগে সংগঠনের নেতাকর্মীরা দুপুর ১২ টায় সমাজ বিজ্ঞান ভবন থেকে মিছিল নিয়ে পরিবহন চত্ত্বর গিয়ে জড়ো হন। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের কাছে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আনার লক্ষ্যে অবিলম্বে ১০ দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি দেন। ছাত্র ইউনিয়নের দাবিগুলো হলো- অবিলম্বে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন ও অভিযোগ সেল গঠন, ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন, নতুন হল নির্মাণ ও আবাসন সঙ্কট নিরসন, কেন্দ্রীয় মিলনায়তনের নাম পরিবর্তন করে জহির রায়হান মিলনায়তন রাখা , নতুন বাস কেনাসহ বাসের ট্রিপ বাড়ানো, জরাজীর্ণ চিকিৎসা কেন্দ্রের পরিবর্তে মিনি হাসপাতাল নির্মাণ, আধুনিক যুগোপযোগী বিজ্ঞানভিত্তিক সিলেবাস প্রণয়ন, লাইব্রেরী ও বিভাগীয় সেমিনারে পর্যাপ্ত বই ও হলগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়া , ডাইনিং, ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ায় খাবারের মান বৃদ্ধি এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য পর্যাপ্ত স্থান বরাদ্দ করা, ক্যাম্পাসে বহুজাতিক প্রতিষ্ঠানের প্রচার প্রচারণা ও যত্রতত্র শুটিং বন্ধ করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২৪১ঘ.