২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জা'নগরে বিশ্ববিদ্যালয় সংবাদদাতা লাঞ্ছিত করেছে ছাত্রলীগ কর্মীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রোববার দুই বিশ্ববিদ্যালয় সংবাদদাতাকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ কর্মীরা। ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সাংবাদিক সমিতির সদস্যরা মানববন্ধন কর্মসূচী পালন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 04:46 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রোববার দুই বিশ্ববিদ্যালয় সংবাদদাতাকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ কর্মীরা। ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সাংবাদিক সমিতির সদস্যরা মানববন্ধন কর্মসূচী পালন করবে। রোববার দুপুরে ক্যাম্পাস থেকে ফেরার সময় নিয়ে বাসের অভাব নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বিলুপ্ত কমিটির সভাপতি সোহেল পারভেজ পরিবহন প্রশাসক পরিবহন প্রশাসক অধ্যাপক মো. শাহেদুর রশিদ ও প্রক্টরকে উদ্দেশ্য করে বলেন, "শিক্ষার্থীদের জন্য এসি বাস ও ভলবো বাসের ব্যবস্থা করতে হবে।" এ সময় সেখানে উপস্থিত দৈনিক 'আমার দেশ' পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কৌশিক 'এটি অযৌক্তিক দাবি' বলে মন্তব্য করলে ছাত্রলীগের এক কর্মী তাকে ধাক্কা দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। সেখানে অবস্থানরত দৈনিক 'আমাদের সময়' প্রতিনিধি ইমনকেও লাঞ্ছিত করা হয়। ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি এ ব্যাপারে বলেন,"জুনিয়র ওই কর্মী তাকে (সাংবাদিক) চিনতে পারেননি। বিষয়টি নিয়ে তার সঙ্গে সমঝোতা হয়ে গেছে।" তবে 'আমার দেশ' প্রতিনিধি কৌশিক সমঝোতার কথা অস্বীকার করে বলেন,"তারা ইচ্ছা করেই আমাকে লাঞ্ছিত করেছে।" এ ব্যাপারে পরিবহন প্রশাসক অধ্যাপক মো. শাহেদুর রশিদ বলেন,'প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাসে অন্য কোনো ছাত্র যাতে না যেতে পারে সে বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।' এর আগে প্রথম বর্ষের জন্য নির্ধারিত বাসে জ্যেষ্ঠ শিক্ষার্থীরা উঠে বসার পর কর্তৃপক্ষ তাদের নামিয়ে আনলে উত্তেজনা দেখা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/এসকে/