২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে চারুকলা চালু হচ্ছে আগামী বছর: উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে চারুকলা বিভাগ চালু করা হচ্ছে বলে সোমবার জানিয়েছেন উপাচার্য ড. মেজবাহ উদ্দিন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে ২৬-এ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 01:28 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে চারুকলা বিভাগ চালু করা হচ্ছে বলে সোমবার জানিয়েছেন উপাচার্য ড. মেজবাহ উদ্দিন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে ২৬-এ। দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়া উপস্থিত ছিলেন সংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এসকে/১৮৫১ ঘ.