২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর ৫৮ শিবির নেতাকে আত্মসমর্পণে হাইকোর্টের নির্দেশ

রাজশাহী মেডিক্যাল কলেজের ছাত্রশিবির সভাপতি আবু তালহাসহ রাজশাহীর ৫৮ শিবির নেতাকর্মীকে মারামারি ও ভাংচুরের মামলায় চার সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজশাহী মেডিক্যাল কলেজের ছাত্রশিবির সভাপতি আবু তালহাসহ রাজশাহীর ৫৮ শিবির নেতাকর্মীকে মারামারি ও ভাংচুরের মামলায় চার সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. শামসুল হুদার হাইকোর্ট বেঞ্চে এই ৫৮ শিবির নেতাকর্মীর দায়ের করা আগাম জামিনের আবেদন নাকচ করে আদালত এই আদেশ দেন। গত ১৫ মার্চ রাজশাহী মেডিক্যাল কলেজের ছাত্রলীগ সভাপতি অশোক কুমার সাহা আবু তালহাসহ ৬১ শিবির নেতা কর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসামীদের বিরুদ্ধে গত ১০ মার্চ মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে ঢুকে ছাত্রলীগ নেতা কর্মীদের মারধর ও তাদের কক্ষ ভাংচুরের অভিযোগ আনা হয়। ছাত্র শিবির সভাপতি আবু তালহা ২২ মার্চ রাজশাহীর ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টা একটি মামলা দায়ের করেন। শিবিরকর্মীদের আগাম জামিন আবেদনের ওপর শুনানি করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০২৯ঘ.