নোয়াখালী, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পানি ও বিদ্যুতের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দিনভর বিক্ষোভ করেছেন।
সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা ধর্মঘটের ডাক দিয়েছেন।
শিক্ষার্থীরা সকালে ক্লাশ বর্জন করে বিক্ষোভ মিছিল বের করেন। এক পর্যায়ে তারা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা উপাচার্য ড. সঞ্জয় কুমার অধিকারী ও প্রক্টর এএইচএম আরিফুর রহমানের পদত্যাগ দাবি করে তাদের কুশপুত্তলিকা পোড়ান।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঘন ঘন বিদ্যুত যাওয়ায় তাদের লেখাপড়া বিঘি
bdnews24