মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাক এপ্রিল, ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ শ্রেণীতে নিবন্ধিত হয়েও লক্ষাধিক শিক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে না।
আটটি শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডে মোট পাঁচ লাখ ৯২ হাজার ১৮৬ জন নিয়মিত শিক্ষার্থী একাদশ শ্রেণীতে নিবন্ধন করলেও তাদের মধ্যে পরীক্ষা দিচ্ছে ৪ লাখ ৭৪ হাজার তিনশ' ২৬ জন। এ হিসেবে ঝরে পড়েছে এক লাখ ১৭ হাজার ৯৬০ জন শিক্ষার্থী।
গতবার ছয় লাখ সাত হাজার ৬৫৪ জন নিয়মিত শিক্ষার্থী একাদশ শ্রেণীতে নিবন্ধন করে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৬৪ হাজার তিনশ'৫৭ জন।
এবারে শতকরা হারে ঝরে পড়ার হার ১৯ দশমিক ৯২। গতবার এই হার ছিল ২৩ দশমিক ৫৮। গতবারের চেয়ে এবার ঝরে পড়ার হার কিছুটা কমেছে।
দশ বোর্ডের মধ্যে ঝরে পড়ার দিক দিয়ে শীর্ষে আছে কারিগরি বোর্ড। এখানে নিবন্ধিত (রেজিস্ট্রশন করা) শতকরা ২৬ দশমিক ৭৪ ভাগ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না। আট বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে কুমিল্লা বোর্ডে সবার্ধিক ২৩ দশমিক ৬৮ শিক্ষার্থী নিবন্ধন করেও পরীক্ষা দিচ্ছে না।
ঝরে পড়ার বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, "আমাদের দেশে শিক্ষার্থীদের ঝরে পড়া একটি বড় সমস্যা। এর বড় কারণ অভাব, দারিদ্র্য এবং সুযোগ সুবিধার অভাব। আমরা প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পযায় পর্যন্ত ঝরে পড়া রোধে উদ্যোগ নিতে শুরু করেছি। এটাকে আমার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।"
আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে ১৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০০৯ সালের এইচএসসি, আলীম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষা।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৭-০৮ শিক্ষাবর্ষে দশ বোর্র্ডে এক লাখ ১৭ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না।
এর মধ্যে ঢাকা বোর্ডে এক লাখ ৫০ হাজার ৮৬৯ শিক্ষার্থী নিবন্ধিত হলেও এবার পরীক্ষা দিচ্ছে এক লাখ ২৪ হাজার ৭৮১জন। পরীক্ষা দিচ্ছে না ২৬ হাজার ৮৮জন।
রাজশাহী বোর্ডে নিবন্ধন করা ৬৭ হাজার ৮শ'৪১ শিক্ষার্থীর মধ্যে ৫৬ হাজার ৪৮৮, কুমিল্ল
bdnews24