২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার সারা দেশে ৫০ হাজার ২৮৪ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৯৭৬ জন ট্যালেন্টপুলে এবং ৩০ হাজার ৩০৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 01:46 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার সারা দেশে ৫০ হাজার ২৮৪ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৯৭৬ জন ট্যালেন্টপুলে এবং ৩০ হাজার ৩০৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সোমবার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবার সারাদেশে ছয়টি বিভাগের মধ্যে এই পরীক্ষায় প্রথম হয়েছে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার টেপিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাদিয়া ইসলাম অন্তু। দ্বিতীয় হয়েছে ধানমণ্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সুপান্থ রক্ষিত এবং চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার সিলভার বেলস কিন্ডারগার্টেনের ছাত্রী সালসাবিল চৌধুরী হয়েছে তৃতীয়। নুরুল ইসলাম নাহিদ জানান, সাধারণ বৃত্তির পাশাপাশি এবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম স্থান অর্জনকারীকে ১০ হাজার, দ্বিতীয় জনকে ৭ হাজার এবং তৃতীয় জনকে ৫ হাজার টাকা করে উৎসাহমূলক বৃত্তি দেওয়া হবে। ২০০৮ সালের ২৯ ও ৩০ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৬ লাখ ৭০ হাজার ৩৪৬ শিক্ষার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/কিউএইচ/এএল/এইচএ/১৯৪৫ঘ.