ঢাকা,এপ্রিল ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবারের মতো প্রক্টর নিয়োগ করা হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডা.এএসএম জাকারিয়া স্বপনকে।
তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।
রোববার তাকে এ নিয়োগ দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডা.স্বপন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডা. শারফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের বিধিতে প্রক্টর থাকার কথা থাকলেও এর আগে কখনো এ পদে নিয়োগ দেওয়া হয়নি। ডা. স্বপনই প্রথম প্রক্টর হলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২১৪৫ঘ.
bdnews24