ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (ডিআইআইটি) মঙ্গলবার তার দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
ইনস্টিটিউটের চেয়ারম্যান মো. সবুর খান জাতীয় পতাকা উত্তোলন করে সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল সেরা শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান অনুষ্ঠান।
শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ।
প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ আব্দুস শহীদ আওয়ামী লীগ সরকারের প্রতিশ্র"ত 'ডিজিটাল বাংলাদেশ' গঠনে ডিআইআইটির শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন। ডিআইআইটির শিক্ষার মান নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, একাডেমিক পরিচালক মো. ফখরে হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এসকে/২৩৪৫ঘ.
bdnews24