জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মার্চ ১ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যার নিন্দা জানিয়ে রোববার একটি শোক-র্যালি বের করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে র্যালীটি বের করা হয় দুপুর ১২টায় শহীদ মিনার থেকে। কলা ও বিজ্ঞান ভবন ঘুরে ফের শহীদ মিনারে এসে র্যালিটি শেষ হয়। এতে অংশ নেন প্রায় ৫০০ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী। তারা প্রত্যেকে কালো ব্যাজ পড়েছিলেন।
পরে তারা তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতও করেন।
এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জবি শিক্ষক সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী সাইফ উদ্দিনের সই করা এক বিবৃতিতে এ দাবি জানান হয়।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সামরিক বাহিনীর সদস্যদের ধৈর্য্য, সহনশীলতা ও দেশপ্রেমের প্রশংসা করা হয়। যথাযথ তদন্তের মধ্য দিয়ে ঘটনার মূল হোতাদের খুঁজে বের করা সম্ভব বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/টিআর/১৮১৪ ঘ.
bdnews24