রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শাফি পদত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের কাছে রোববার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন।
ব্যক্তিগত কারণ এবং বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে অধ্যাপক শাফি সাংবাদিকদের জানান।
উপাচার্য ড. সোবহান ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগপত্র পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৫ ঘ.
bdnews24