২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে শিবিরের আরেকটি মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে শিবির। এ নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে শিবিরের দুটিসহ সংঘর্ষের ঘটনায় আট মামলা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে শিবির। এ নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে শিবিরের দুটিসহ সংঘর্ষের ঘটনায় আট মামলা হল। শিবির কর্মী শফিকুল ইসলাম বুধবার রাতে নগরীর মতিহার থানায় মামলাটি করেন। গত ১৩ মার্চ ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী নিহত হয়। আহত হন পুলিশ, ব্যবসায়ীসহ উভয়পক্ষের শতাধিক নেতাকর্মী। এর আগে ১১ মার্চ শিবিরের হামলায় ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছিল। এসব ঘটনায় ছাত্রলীগ শিবির ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মতিহার থানায় ছয়নি মামলা করেছে। বৃহস্পতিবার মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান শিবিরের করা মামলার সতত্যা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য রবিউল ইসলাম রবি এবং স্থানীয় ছাত্রলীগের ২৮ নেতাকর্মীর নাম উলে