২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির নতুন উপাচার্য শরিফ এনামুল কবির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক শরিফ এনামুল কবিরকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 11:10 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক শরিফ এনামুল কবিরকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ফরহাদ হোসেইন উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার তাদের নিয়োগ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক চিঠি বিশ্ববিদ্যালয় প্রশাসন পেয়েছে বলে বিডিনিউজ ২৪ ডটকমকে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিশ্ববিদ্যালয়-২) মো. রইস উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, "অধ্যাপক শরিফ এনামুল কবিরকে বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছরের জন্য অথবা সিনেট কর্তৃক নির্বাচনের মাধ্যমে তিনজনের প্যানেল হতে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত (যা পূর্বে ঘটে) নিয়োগ দেওয়া হলো।" এছাড়া বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে ফরহাদ হোসেইনকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বলে আরেকটি চিঠিতে বলা হয়। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১০ ঘ.