২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ছাত্রী হলে যুবক প্রবেশের ঘটনায় বিক্ষোভ, শিক্ষক অবরুদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলে যুবক প্রবেশের ঘটনায় তিন দফা দাবিতে ওই হলের ছাত্রীরা বৃহস্পতিবার রাতে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2009, 10:20 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলে যুবক প্রবেশের ঘটনায় তিন দফা দাবিতে ওই হলের ছাত্রীরা বৃহস্পতিবার রাতে বিক্ষোভ করেছে। বিক্ষোভের সময় তারা হল প্রভোস্টের কক্ষে একজন আবাসিক শিক্ষককে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে প্রভোস্ট এসে ছাত্রীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আবাসিক ছাত্রীরা জানান, বৃহস্পতিবার ভোরে মন্নুজান হলে এক যুবক প্রবেশ করে ২০২ নম্বর কক্ষ থেকে দুটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। একই রাতে তাপসী রাবেয়া হলেও যুবক প্রবেশ করে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ছাত্রীরা নিরাপত্তা জোরদারের দাবিতে মন্নুজান হলের অভ্যন্তরে বিক্ষোভ করতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে চার শতাধিক ছাত্রী জড়ো হয়ে ৭২ ঘন্টার মধ্যে ঘটনার সুষ্ঠু বিচার, ক্ষতিপূরণ এবং নিরাপত্তা জোরদারের দাবিতে প্রশাসনের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা প্রভোস্টের কক্ষে হলের আবাসিক শিক্ষক নিলুফা ইয়াসমিনকে অবরোধ করে রাখে। পরে রাত ১টার দিকে প্রভোস্ট এসে দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিলে ছাত্রীরা অবরোধ তুলে নেয়। মন্নুজান হল প্রভোস্ট রেজিনা লাজ বিক্ষোভের কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রীদের নিরাপত্তা জোরদারের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে অবহিত করা হয়েছে।" ২০০৪ সালের ২৯ অক্টোবর রাতে তাপসী রাবেয়া হলে যুবক প্রবেশের ঘটনায় ৩০ অক্টোবর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৯ ঘ.