২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেলে শিক্ষানবীশ চিকিৎসকদের কর্মবিরতি

ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১২৩ জন শিক্ষানবীশ চিকিৎসক মঙ্গলবার এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

রাজশাহী, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১২৩ জন শিক্ষানবীশ চিকিৎসক মঙ্গলবার এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন। শিক্ষানবীশ চিকিৎসক দেওয়ান মেহেদী হাসান তমাল, মাহবুবুর রহমান, আতিকুর রহমানসহ বেশ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দৈনিক ১৬ ঘণ্টা পরিশ্রম করলেও তাদের মাসিক ছয় হাজার পাঁচশ টাকা সম্মানী ভাতা দেওয়া হয়। শ্রমের তুলনায় এ ভাতা খুবই কম। তারা জানান, ভাতা বাড়িয়ে দশ হাজার টাকা করার জন্য দীর্ঘদিন থেকে কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়ে আসছেন। দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার কর্মবিরতি পালন করেন। এর আগে পরিচালককে একটি স্মারকলিপি দিয়েছেন বলেও জানান চিকিৎসকরা। অবিলম্বে দাবি আদায় না হলে ২৫ ফেব্র"য়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করবেন বলে জানান তারা। হাসপাতালের পরিচালক খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষানবীশ চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। তাদের দাবির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৬ ঘ.