২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবি খুলতে পারে ২২ ফেব্রুয়ারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২২শে ফেব্রুয়ারির মধ্যে খুলে দেওয়া হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২২শে ফেব্র"য়ারির মধ্যে খুলে দেওয়া হতে পারে। সোমবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্রলীগ, শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় । বৈঠক শেষে উপাচার্য ড. আবু হোসেন সিদ্দিকি সাংবাদিকদের বলেন, "দু'-এক দিনের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয় খোলার নির্দিষ্ট তারিখ ঘোষণা করবো। তবে সম্ভবত ২২শে ফেব্র"য়ারি বিশ্ববিদ্যালয় খুুলে দেবো।" তিনি বলেন, প্রক্টর ড. কাজী আসাদকে সদস্য সচিব করে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বার্থ সংরক্ষণ ও হল উদ্ধার' নামে ২১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাতজন, চারজন শিক্ষক, দু'জন সাংবাদিক, ছাত্রদলের দু'জন, ছাত্রলীগের দু'জন ও প্রশাসনের প্রতিনিধি ছাড়াও এবং অন্য বাম ছাত্র সংগঠনগুলোর একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এসকে/২০৫৪ঘ.