২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগের দুই গ্রুপে আবার গোলাগুলি

পুলিশের উপস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সোমবার গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 07:04 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সোমবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগে সংঘর্ষের জের ধরে ১৮ জানুয়ারি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব কর্মকাণ্ড এক মাসের জন্য স্থগিত ঘোষণা করে। প্রতিপক্ষ গ্র"প দুটির মধ্যে বেলা পৌনে ১২টা থেকে গোলাগুলি শুরু হয় এবং সাড়ে ১২টা পর্যন্ত ১০/১২ রাউন্ড গুলি হয়েছে। গ্র"প দুটি সশস্ত্র অবস্থায় মুখোমুখি আছে। বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন, শহীদ সালাম বরকত, আল-বেরুনী ও মীর মশাররফ হোসেন হলের নিয়ন্ত্রণে থাকা ছাত্রলীগের গ্র"পের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মওলানা ভাসানী হলের নিয়ন্ত্রণে থাকা ছাত্রলীগের আরেক গ্র"পের মধ্যে এ ঘটনা ঘটছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ১১টার দিকে মওলানা ভাসানী হলের ছাত্রলীগের নেতাকর্মীরা মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মী নয়নকে (ব্যবসায় প্রশাসন বিভাগের ৩৭ ব্যাচের ছাত্র) রড, লাঠি ও হকিস্টিক দিয়ে নতুন কলাভবনের সামনে পিটিয়ে আহত করে। এ খবর পাওয়ার পর মীর মশাররফ হোসেন, আল-বেরুনী, শহীদ সালাম বরকত ও আফম কামাল উদ্দিন হলের নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও ভাসানী হলের নেতাকর্মীদের খুঁজতে থাকে। এক পর্যায়ে মশাররফ হোসেন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী সজীবকে (সরকার ও রাজনীতি বিভাগের ৩৭ ব্যাচের ছাত্র) সমাজবিজ্ঞান বিভাগের সামনে পেটায়। এরপর বঙ্গবন্ধু ও ভাসানী হলের ছাত্রলীগের নেতাকর্মীরা ভাসানী হলের সামনের বটতলা মোড় এবং বাকি চারটি হলের নেতাকর্মীরা কামাল উদ্দিন হলের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ ঘটনা সম্পর্কে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলমকে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। সংঘর্ষ সম্পর্কে প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবা, আমি খুব ব্যস্ত আছি, এখন কথা বলবো না, পরে যোগাযোগ কোরো।" একথা বলেই ফোনের লাইন কেটে দেন প্রক্টর নাসির উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৩০৭ ঘ.