ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে ফার্সি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম খানকে মঙ্গলবার নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বেলা ১২টার দিকে তাকে ওই পদে নিয়োগ দেন।
অধ্যাপক সাইফুল প্রক্টর হিসেবে তার যোগ দেওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৫ জানুয়ারি অধ্যাপক আ কা ফিরোজ আহমেদ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অব্যাহতি চান। এছাড়া সহকারী প্রক্টর সিদ্দিকুর রহমানও অব্যাহতিপত্র দাখিল করেন।
বিডিনিউজ টোয়োন্টেফোর ডটকম/জেএফ/এএল/জিএনএ/১৭২৯ ঘ.
bdnews24