ঢাকা, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া ১ম বর্ষ এমবিবিএস ক্লাসের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের পরিচিতি ক্লাশ ৭ জানুয়ারি সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
এ দিন থেকেই ক্লাশও আরম্ভ হবে বলে এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
সব ছাত্র/ছাত্রীকে পরিচিতি ক্লাশে একজন অভিভাবকসহ উপস্থিত থাকার জন্য কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে
বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২০০১ঘ.
bdnews24