২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত ২২ ডিসেম্বর এ ফলাফল প্রকাশ করা হয়েছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত ২২ ডিসেম্বর এ ফলাফল প্রকাশ করা হয়েছিলো। সব উত্তরপত্র (ওএমআর) পরীক্ষা-নিরীক্ষা করে যত শিগগির সম্ভব সঠিক ফলাফল প্রকাশ করা হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, "বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। উত্থাপিত অভিযোগের ভিত্তিতে আমরা প্রকাশিত ফলাফল যাচাই-বাছাই করি। "এতে পরিলক্ষিত হয় যে 'ঘ' ইউনিটের তিন সেট প্রশ্নপত্রের মধ্যে সেট-২ এবং সেট-৩ এ সঠিক উত্তরের তথ্য কম্পিউটারে সরবরাহের ক্ষেত্রে ভুল হয়েছে। ফলে প্রকাশিত ফলাফল ভুল হয়। সে কারণে ২২/১২/২০০৯ তারিখে প্রকাশিত 'ঘ' ইউনিটের ফলাফল বাতিল করা হলো।" অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করা হয় বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এইচএ/২১১৯ ঘ.