নোয়াখালী, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণযোগ্য এবং অযোগ্য প্রার্থীদের নামের তালিকা (প্রার্থীর নাম ও রোল নম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd) প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যারা ডাকযোগে প্রবেশপত্র পায়নি তারা ভর্তি পরীক্ষার আগের দিন থেকে পরীক্ষার দিন দুপুর ১২টা পর্যন্ত রেজিস্ট্রার দপ্তর থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। এ জন্যে প্রত্যেককে এক কপি ছবি সঙ্গে আনতে হবে।
পরীক্ষার আসনবিন্যাস শিগগির বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/২০৫৮ ঘ.
bdnews24