২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 02:34 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মীজানুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ঘ-ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষা-কেন্দ্র পরিদর্শন করেন। এ বছর 'ঘ' ইউনিটের অধীনে ৮৭৮ আসনের জন্য ৪৫হাজার ৫'শ ৬৩ জন পরীক্ষার্থী ৬২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো। গত ৬ নভেম্বর 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। এরপর 'ক' ইউনিটের পরীক্ষা ১৩ নভেম্বর, 'গ' ইউনিটের ২০ নভেম্বর, 'চ' ইউনিটের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০২৫ ঘ.