২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য প্রযুক্তির অগ্রযাত্রায় সম্পৃক্ত হোন: রাষ্ট্রপতি

তথ্য প্রযুক্তির অগ্রযাত্রায় সম্পৃক্ত হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 06:02 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

সুলায়মান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য প্রযুক্তির অগ্রযাত্রায় সম্পৃক্ত হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য জিল্লুর রহমান বলেন, "বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের ফলাফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। "প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদেরকে আজ উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। তথ্য-প্রযুক্তি ও জীব প্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে আমাদের পুরোপুরি সম্পৃক্ত হতে হবে।" সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সমাবর্তনের মূল অনুষ্ঠান চলে। এবারের সমাবর্তনে বরেণ্য তিন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- নোবেল বিজয়ী বিজ্ঞানী অধ্যাপক ইউয়ান টি লী, সনো ফিল্টারের আবিষ্কারক বিজ্ঞানী আবুল হুসসাম ও ভারতের অধ্যাপক রনজিৎ গুহ। আবুল হুসসাম ও রনজিৎ গুহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অধ্যাপক ইউয়ান লী রাষ্ট্রপতির কাছ থেকে সম্মানসূচক ডক্টর অফ সায়েন্স ডিগ্রির সনদ ও ক্রেস্ট নেন। আবুল হুসসামের পক্ষে তার ভাই এ কে এম মুনির ও রনজিৎ গুহের পক্ষে ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ আহমেদ কামাল ডক্টরেক্ট ডিগ্রির সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন। সমাবর্তন বক্তব্যে ইউয়ান লী বলেন, টেকসই উন্নয়ন ও বায়ুমণ্ডলের সাথে নতুন সম্পর্ক স্থাপনে আমদেরকে একযোগে কাজ করতে হবে। শক্তির শক্তিশালী উৎস সূর্যের নিকট ফিরে যেতে হবে। "আড়াই শতাব্দী পূর্বে শিল্পবিপ্লবের পর থেকে মানব সমাজের উন্নয়ন কার্যক্রম নতুন পর্যায়ে উপনীত হয়। একবিংশ শতাব্দীতে এসে আমরা বুঝতে পারি যে, এতদিনকার উন্নয়নের ধরন মানব সমাজের জন্য টেকসই নয়। কিন্তু এরপরও দুর্ভাগ্যক্রমে উন্নয়নশীল দেশগুলো উন্নত বিশ্বের পদাঙ্ক অনুসরণ করে চলেছে। অথচ উন্নয়নের এই পথটি বিশ্বকে অফুরন্ত হিসাবে কল্পনা করে থাকে।" তিনি বলেন, আমরা যখন এখানে মিলিত হয়েছি, তখন ডেনমার্কের কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন হচ্ছে। যার ফলাফলের উপর মানবজাতির ভবিষ্যৎ নির্ভর করছে। অধ্যাপক আবুল হুসসাম সমাবর্তন উপলক্ষে পাঠানো বক্তব্যে বলেন, "সেশন জটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটো করে বছর জীবন থেকে হারিয়ে ফেলছে। এতে পিতা-মাতার ও জাতীয় সম্পদের প্রচুর অর্থের অপচয় হচ্ছে। এ অনাকাক্সিক্ষত বাতুলতার অর্থনৈতিক প্রভাব নিরূপণ করা সম্ভব নয়।" "এর অশুভ পরিণাম এখন আমাদের শিক্ষাগত দুর্বলতায়, কর্ম সম্পাদনে, আমাদের জাতীয় ও আন্তর্জাতিক শাসন-প্রশাসনে প্রকাশ পাচ্ছে এবং জটিল জাতীয় সমস্যাগুলো উপলব্ধিতে আমাদের সামর্থকে সরাসরি প্রভাবিত করছে।" বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক (রেজিস্ট্রার) সৈয়দ রেজাউর রহমান এ বক্তব্য পড়ে শোনান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "ঢাকা বিশ্ববিদ্যায়ের সফলতা ব্যর্থতা নির্ভর করবে আজকের সমাবর্তনে অংশগ্রহণকারীদের ওপর। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সফল হলেই বিশ্ববিদ্যালয় সফল বলে প্রতীয়মান হবে।" সদ্য শিক্ষা জীবন সমাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "দলিত ও বঞ্চিত মানুষের কষ্টার্জিত অর্থে পরিচালিত হয় এ বিশ্ববিদ্যালয়। আমাদের সমস্ত মেধা ও শ্রম তাদের কল্যাণেই নিবেদিত করা উচিত।" সমাবর্তন ঘিরে ব্যাপক নিরাপত্তা ছিলো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ছাড়াও অধ্যয়নরত শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর ছিলো ক্যাম্পাস। এবারের সমাবর্তনে ৯ হাজার শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এর মধ্যে