২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীরা বই পাবে: মন্ত্রী

ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

সিলেট, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, "শিক্ষাবর্ষ শুরু আগেই শিক্ষার্থীদের বই দেওয়ার ব্যাপারে সরকার প্রতিশ্র"তিবদ্ধ। এতে কোনো ধরনের গাফিলতি হবে না।" শুক্রবার দুপুরে বিয়ানীবাজার-বারইগ্রাম সড়কের সওদাখাল সেতুর উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা, যোগাযোগ ও কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে চায়। একটি আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষানীতি এ সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষানীতি বাস্তবায়ন থেকে সরে দাঁড়াতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি এ ধরনের হুমকিতে লক্ষ্য থেকে বিচ্যুত হব না।" অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা আব্দুল হাছিব, আতাউর রহমান খান প্রমুখ। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সওদাখাল সেতুর উন্নয়ন কাজ হচ্ছে। পরে মন্ত্রী বালিঙ্গা-সালেশ্বর সড়ক পাকাকরণের কাজ ও খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৩ ঘ.