ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরম বিতরণের মধ্য দিয়ে রাজধানীর ২৪টি সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়া শনিবার শুরু হয়েছে।
প্রথম থেকে নবম শ্রেণির এ ভর্তি পরীক্ষা হবে এই মাসের শেষ সপ্তাহে।
মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক) ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার থেকে ফরম বিতরণ শুরু হয়ে চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল জানান, তার স্কুলে সকাল ১০টা থেকে ফরম বিতরণ শুরু হয়।
"দুপুর ১টার মধ্যে সাতশ' ফরম বিক্রি হয়ে যায়", বলেন তিনি।
মোস্তফা কামাল জানান, ভর্তি ফরম ওই স্কুলের ওয়েবসাইটেও পাওয়া যাবে।
প্রতিবারের মতো এবারো রাজধানীর স্কুলগুলোকে তিনটি গ্র"পে ভাগ করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি গ্র"পে আটটি করে স্কুল থাকছে।
এর মধ্যে 'ক' গ্র"পের পরীক্ষা হবে ২৪ ডিসেম্বর, 'খ' গ্র"পের পরীক্ষা ২৬ ডিসেম্বর এবং 'গ' গ্র"পের পরীক্ষা ২৭ ডিসেম্বর।
'ক' গ্র"পের স্কুলগুলো হলো- গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
'খ' গ্র"পে রয়েছে- মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যায়ল, সরকারি বিজ্ঞান কলেজ সংলগ্ন উচ্চ বিদ্যালয়, ধানমণ্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ধানমণ্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়।
'গ' গ্র"পের আটটি স্কুল হলো- আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, টিকাটুলী কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ধানমণ্ডি গভর্নমেন্ট হাই স্কুল।
শিক্ষা অধিদপ্তরের পরিচালক ফরিদউদ্দিন জানান, ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বর এবং ভর্তি কার্যক্রম শুরু হবে ২ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬০০ ঘ.
bdnews24