২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদ উদ্দিন ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন। গত ২৪ জানুয়ারি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর এ পদটি খালি হয়। এরপর থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সালাম ভারপ্রাপ্ত ডিন হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এতে নীল ও গোলাপী দলের প্রার্থী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ১০০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম পেয়েছেন ৬৪ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিল ১৭৫ জন। ভোট পড়ে ১৭২টি, যার ৮টি বাতিল গণ্য হয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচন হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মীজানুর রহমান ফল ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নীল দল আওয়ামী লীগ, গোলাপী দল বামপন্থী এবং সাদা দল বিএনপি ও জামায়াতে ইসলামি সমর্থক শিক্ষকদের সংগঠন হিসেবে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/২০৪৩ঘ.