২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবি'র ভর্তি পরীক্ষা শুক্রবার থেকে শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। বিকেল চারটায় কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে এ ভর্তি যুদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 07:54 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

জবি, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। বিকেল চারটায় কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে এ ভর্তি যুদ্ধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষদের ৮টি বিভাগের ৯৫০টি আসনের বিপরীতে মোট ২৩ হাজার ৯৯৭টি আবেদন জমা পড়েছে। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে অংশ নেবে ২৫ শিক্ষার্থী। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িলহঁহর.হবঃ) ও কলা অনুষদের নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক লুৎফর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১২৫২ ঘ.