জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের মোট ২৭টি বিভাগে এবং দুইটি ইনস্টিটিউটে পনের শতাধিক শিক্ষার্থী ভর্তি করা হবে।
এর মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এ শিক্ষাবর্ষ থেকে নতুন খোলা হয়েছে।
এবার প্রায় ৯৪ হাজার ভর্তির আবেদনপত্র বিক্রি হয়েছে এবং ৯২ হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে বলে তিনি জানান।
প্রতিটি আসনের বিপরীতে ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
গত শিক্ষাবর্ষে চারটি অনুষদে ২৬ টি বিভাগে প্রায় ৬৪ হাজার ভর্তির আবেদনপত্র বিক্রি হয় এবং ৬২ হাজার ৯শ' ৩৮ জন শিক্ষার্থী আবেদনপত্র জমা দেয়।
ইতোমধ্যে 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে টানিয়ে দেওয়া হয়েছে।
'ক' ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা ২ থেকে ৩ নভেম্বর, 'ঘ' ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ৪ থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
'ছ' ইউনিটের (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর, 'চ' ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) এবং 'ঙ' ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
'খ' ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা ৯ থেকে ১০ নভেম্বর এবং 'গ' ইউনিটের (কলা ও মানবিক অনুষদ) ভর্তি পরীক্ষা ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবারই প্রথম প্রতিটি বিভাগে আলাদাভাবে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে।
এসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়েরিি .িলঁহরা.বফঁ ওয়েবসাইট থেকে জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এইচএ/১৫১২ ঘ.
bdnews24