২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে রাজশাহী শিক্ষা বোর্ডে অনলাইনে নিবন্ধন শুরু

অনলাইনে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ১৫টি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার সকালে বোর্ডের সভাকক্ষে ১৫টি কলেজের কম্পিউটার শিক্ষক এবং অপারেটরদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

রাজশাহী, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইনে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ১৫টি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার সকালে বোর্ডের সভাকক্ষে ১৫টি কলেজের কম্পিউটার শিক্ষক এবং অপারেটরদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এরপর বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. দীপকেন্দ্রনাথ দাস অনলাইন নিবন্ধন উদ্বোধন করেন। দীপকেন্দ্রনাথ দাস জানান, অনলাইনে নিবন্ধনের সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সফটওয়্যারটি বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। আগামী বছর থেকে বোর্ডের অধীন সকল কলেজের শিক্ষার্থীদের নিবন্ধন অনলাইনে হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক আবু হুরাইরা, পরিদর্শক (কলেজ শাখা) আব্দুর রউফ, ভারপ্রাপ্ত সহকারী প্রোগ্রামার মামুন অর রশিদ, সিস্টেম এনালিস্ট আতিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এবারের কলেজগুলো হল- রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, নওগাঁ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, সরকারি আদিনা ফজলুল হক কলেজ, নাটোর রাণী ভবানী সরকারি মহিলা কলেজ, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, পাবনা সরকারি মহিলা কলেজ, সিরাজগঞ্জ রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সরকারি এসআর মহিলা কলেজ, জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজ ও জয়পুরহাট সরকারি মহিলা কলেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.