ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নামকরা কয়েকটি বেসরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি-এর অনেকগুণ বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
অভিভাবকদের অভিযোগ, বোর্ডের ফি, সেশন ফি, কোচিং ফি, তিন মাসের বেতনসহ নানা অজুহাতে তাদের কাছ থেকে সর্বনিু তিন থেকে কোনো কোনো ক্ষেত্রে সাত-আট হাজার টাকাও আদায় করা হচ্ছে।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর অভিভাবক পারভীন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতবছর তার মেয়ে এ স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল। এ বাবদ তাকে সাড়ে আট হাজার টাকা দিতে হয়েছিল।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ পরীক্ষা বাবদ ১২০০ নির্ধারণ করে দিলেও ঢাকার বাইরের স্কুলেও সর্বনিু আড়াই হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর আরেকটি বেসরকারি স্কুল ধানমণ্ডি নিউ মডেল
bdnews24