২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

২০০৯-২০১০ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 11:59 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-২০০৯-২০১০ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির প্রাথমিক আবেদন পত্রের ফরম বিতরণের জন্য ১৭ অক্টোবর (শনিবার) অগ্রণী, জনতা ও সোনালী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা খোলা রাখারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/জিএনএ/১৭৫৩ ঘ.