২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-পূজার ছুটি শেষে খুলেছে চবি

ঈদ ও পূজায় ছুটি শেষে শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে। একমাস ছুটির পর রেল স্টেশন চত্বর, জারুলতলা, মুক্তমঞ্চ এবং বিভাগগুলো এক মাস পর মুখর হয় শিক্ষার্থীদের পদচারণায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ ও পূজায় ছুটি শেষে শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে। একমাস ছুটির পর রেল স্টেশন চত্বর, জারুলতলা, মুক্তমঞ্চ এবং বিভাগগুলো এক মাস পর মুখর হয় শিক্ষার্থীদের পদচারণায়। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস শুরু হলেও শিক্ষক-শিক্ষার্থীরা শুভেচ্ছা ও পরস্পরের কুশল বিনিময়েই সময় কাটিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনে কোনও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। পুলিশ, আমর্ড পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। তারা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলেন। বিশ্ববিদ্যালয় বন্ধের তিনমাস আগে থেকে রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পূর্ব থেকে আরোপিত রাজনৈতিক নিষেধাজ্ঞা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমআই/১৮০০ ঘ.