জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্র"পের দুই কর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় সংগঠনের সাধারণ সম্পাদক গ্র"পের দশ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
রোববার বিকেলে ছাত্রলীগের বিদ্রোহী গ্র"পের কর্মী ও দর্শন বিভাগের ছাত্র আনিসুর রহমান রাজ আশুলিয়া থানায় মামলাটি করেন বলে উপ-পরিদর্শক গোলাম মাসুদ স্বপন জানান।
আগের দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্র"পের ১০/১৫ জন নেতাকর্মী সংগঠনের বিদ্রোহী গ্র"পের কর্মী মওলানা ভাসানী হলের আনিসুর রহমান রাজ এবং আশিকুর রহমানকে রড, লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে।
মামলার আসামিরা হলেন- বাংলা বিভাগের শিক্ষার্থী খায়রুল বাসার রাজু, অর্থনীতি বিভাগের সাগর, সুমন, আজগর ও পলাশ, দর্শন বিভাগের অভিজিত, সরকার ও রাজনীতি বিভাগের জিহান ও রিগান, নৃ-বিজ্ঞান বিভাগের জনি ও স্বাধীন।
গত ১৬ জানুয়ারি হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্র"পের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সবধরনের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৬ ঘ.
bdnews24