ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৫ তম সমাবর্তন স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার ডিনস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৯ জানুয়ারি ৪৫ তম সমাবর্তন অনুষ্ঠানের কথা ছিল।
বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, "সমাবর্তন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন না হওয়ার কারণে পূর্ব নির্ধারিত সময়ে সমাবর্তন অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। সমাবর্তন বক্তার সঙ্গে কথা বলে সমাবর্তন অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হবে।"
সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ উপাচার্য থাকাকালে ২০০৮ সালের ডিসেম্বর মাসে ৪৫ তম সমাবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।
৪৫ তম সমাবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে টানা চতুর্থ সমাবর্তন। ১৯২৩ সালে প্রথম সমাবর্তনের পর ১৯৭০ সাল পর্যন্ত প্রতি বছরই সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার পর বিভিন্ন কারণে বেশ কয়েকবছর সমাবর্তন অনুষ্ঠিত হতে পারেনি। স্বাধীনতার পর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএনএ/২১৪৫ ঘ.
bdnews24