২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাস ক্যাম্পাসে মিছিল, শক্তির মহড়া স্থগিত করেছে জবি ছাত্রলীগ

ক্যাম্পাসে সহিংসতা রোধ ও সব ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আগামী তিন মাস জবি ক্যাম্পাসে সব মিছিল ও শক্তির মহড়া নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 03:42 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ক্যাম্পাসে সহিংসতা রোধ ও সব ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আগামী তিন মাস জবি ক্যাম্পাসে সব মিছিল ও শক্তির মহড়া নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের প্রভাব বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে জবি ছাত্রলীগ এ নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিলো। বুধবার দুপুরে জবি সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব জানান জবি ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ। এক সঙ্গে তিনজনের বেশি ছাত্রলীগ কর্মীর এক সঙ্গে ক্যাম্পাসে চলাফেরার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। লিখিত বক্তব্যে জবি ছাত্রলীগের কোন গ্র"পিং নেই দাবি করে সংগঠনের নেতারা বলেন, "গত শনিবারের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আগামীতে এর পুনরাবৃত্তি হবে না। আমরা ক্যাম্পাসে শান্তি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই।" নেতারা গ্র"পিং না থাকার দাবি করলেও গত বেশ কিছুদিন ধরেই জবিতে ছাত্রলীগ কর্র্মীরা ছোটখাটো সংঘর্ষে লিপ্ত হচ্ছে যা তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল বলেই মনে করা হয়। সর্বশেষ গত শনিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'গ্র"পের মধ্যে দু'দফা সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। ছাত্রলীগের দুই গ্র"পেরই দাবি, 'ছাত্রলীগ নামধারীরা' এ ঘটনার জন্য দায়ী। তবে পুলিশ সংঘর্ষের জন্য দলটির অভ্যন্তরীণ কোন্দলকেই দায়ী করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ