২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাস পর ঢাবি-র 'খ' ও 'ঘ' ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের 'খ' ও 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দীর্ঘ এক মাস পর দেওয়া হয়েছে। সাতটি বিভাগে ভর্তির শর্ত জটিলতার কারণে এতদিন ফল দেওয়া হয়নি। শনিবার সন্ধ্যায় 'খ' ও 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল অনুষদের সামনে সাইনবোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও ফল দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের 'খ' ও 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দীর্ঘ এক মাস পর দেওয়া হয়েছে। সাতটি বিভাগে ভর্তির শর্ত জটিলতার কারণে এতদিন ফল দেওয়া হয়নি। শনিবার সন্ধ্যায় 'খ' ও 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল অনুষদের সামনে সাইনবোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও ফল দেওয়া হয়েছে। 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীর কথা বিবেচনা করে ভর্তি পরীক্ষার ফলাফল সাময়িকভাবে প্রকাশ করা হলো। এতে আরো বলা হয়েছে, সাতটি বিভাগে ভর্তির বিষয়টি হাইকোর্ট থেকে চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবং পরবর্তী কর্তৃপক্ষীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিভাগ বরাদ্দসহ অন্যান্য প্রক্রিয়ার জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে। ঘ ইউনিটের পরীক্ষা ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিলো। এ ইউনিটের অধীনে ৩২, ১২৭ জন পরীক্ষা দেয়। এর মধ্যে পাঁচ হাজার একশ তেষট্টি জন উত্তীর্ণ হয়েছে। এ ইউনিটের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে ১৭৫৯ জন, মানবিক বিভাগ থেকে ২২২৭ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ১১৭৭ জন উত্তীর্ণ হয়েছে। খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলও অনুষদের সামনে সাইনবোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ১ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। সাতটি বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২০০ নম্বরের বাংলা ও ইংরেজি পড়ার শর্ত দেওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়