রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব ১০ ও ১১ জানুয়ারির পরিবর্তে আগামী ৭ ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে।
অনিবার্য কারণবশত সুবর্ণ জয়ন্তীর এই তারিখ পরিবর্তন করা হয়েছে বলে সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপক এম এন্তাজুল হক জানান।
তিনি জানান, বিস্তারিত তথ্যের জন্য সরাসরি রসায়ন বিভাগে অথবা ০৭২১-৭৫০০৪১-৪৯ এক্সটেনশন ৪১০৭ নম্বরে ফোন করে অফিস চলাকালে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৮ ঘ.
bdnews24