নোয়াখালী, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঈদুল ফিতর ও দুর্গা পূজা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে ছুটি শুরু হয়েছে।
আগামী ৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শব-ই-কদর, ঈদুল ফিতর এবং বিজয়া দশমী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ ও পরীক্ষা সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় এ ছুটি ভোগ করবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। বিজয়া দশমী উপলক্ষে ৯ অক্টোবরেও প্রশাসনিক কার্যালয় বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24