২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা দুই মাসের মধ্যে চূড়ান্ত করছে ইউজিসি

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য অভিন্ন একটি যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা তৈরি করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী দুই মাসের মধ্যে এ নীতিমালা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 06:59 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য অভিন্ন একটি যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা তৈরি করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী দুই মাসের মধ্যে এ নীতিমালা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মোশতাক আহমেদকে বলেন, "সাম্প্রতিক সময়ে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগ আসার পর সরকার ও ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা তৈরির সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে গত এক মাস ধরে একটি কমিটি কাজ করছে।" অধ্যাপক নজরুল বলেন, "আশা করছি, আগামী দুই মাসের মধ্যেই এই নীতিমালা চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যকর করা হবে।" স