২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ২ জানুয়ারির পরিবর্তে এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ২ জানুয়ারির পরিবর্তে এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১ ডিসেম্বর। অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা র্প্বূ নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯ অক্টোবর থেকে সব ইউনিটের ভর্তি ফরম বিক্রি ও জমা নেয়া হবে। ৩ নভেম্বর পর্যন্ত তা চলবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। ভর্তি কমিটির সদস্য উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার জানান, 'ক' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২১ নভেম্বর, 'খ' ইউনিটের (কলা ও সামাজিক বিজ্ঞান) পরীক্ষা ১ ডিসেম্বর, 'গ' ইউনিটের (বাণিজ্য) ১৪ নভেম্বর এবং 'ঘ' ইউনিটের পরীক্ষা ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ৫০ টাকা বাড়িয়ে এবার ভর্তি পরীক্ষার ফরমের দাম ৩০০ টাকা করা হয়েছে। 'ক' ইউনিটের ফরম কার্জন হলের অগ্রণী ব্যাংক, 'খ' ও 'ঘ' ইউনিটের ফরম টিএসসির জনতা ব্যাংক এবং 'গ' ইউনিটের ফরম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সোনালী ব্যাংক থেকে সংগ্রহ করা যাবে। 'ক' ইউনিটের ফরম বিজ্ঞান অনুষদে, 'খ' ইউনিটের কলা অনুষদে ও 'গ' ইউনিটের ফরম বাণিজ্য অনুষদে এবং 'ঘ' ইউনিটের ফরম সামাজিক বিজ্ঞান অনুষদে জমা দিতে হবে। এবার 'ক' ইউনিট বা বিজ্ঞানের কোনো বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি'র জিপিএ যোগ করে মোট ৮ পয়েন্ট পেতে হবে। 'খ' ইউনিট বা কলা ও সামাজিক বিজ্ঞানে ভর্তি পরীক্ষায় অংশ নিতে লাগবে ৬ দশমিক ৫ পয়েন্ট এবং 'গ' ইউনিট বা ব্যবসায় শিক্ষার জন্য লাগবে ৭ দশমিক ৫ পয়েন্ট। বিভাগ পরিবর্তন বা 'ঘ' ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য এইচএসসিতে বিজ্ঞান থেকে আসা শিক্ষার্থীদের ৮ পয়েন্ট, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ৭ দশমিক ৫ পয়েন্ট ও মানবিক থেকে আসা শিক্ষার্থীদের ৬ দশমিক ৫ পয়েন্ট থাকতে হবে। ২০০৭-০৮ শিক্ষাবর্ষের মতো এবারও চারটি ইউনিটে ৫৫২৩ টি আসন রয়েছে। তবে ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগ পরিবর্তন করতে চাইলে তা সংশ্লিষ্ট ডিনের সাথে যোগাযোগ করে করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/১৯৩৭ ঘ.