২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ঢাকা মহানগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 05:38 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ঢাকা মহানগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর থেকে ঈদুল ফিতর পর্যন্ত ঢাকা মহানগরীর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/২৩১০ ঘ.