২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস কর্মকর্তাদের পদোন্নতি পরীক্ষার সময়সূচি

বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের আগস্ট ২০০৮ এর সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের আগস্ট ২০০৮ এর সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা যথাক্রমে ১৯ ও ২০ সেপ্টেম্বর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তৃতীয় পত্রের পরীক্ষা ১৩ থেকে ২১ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন সচিবালয়, পুরাতন বিমান বন্দর ভবন, তেজগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীদের নামে ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে। কোনো প্রার্থী প্রবেশপত্র না পেলে তাকে পরীক্ষার তিন দিন আগে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং আবেদনপত্রসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় প্রধান কার্যালয়ের ইউনিট-১০ এ যোগাযোগ করে 'ডুপ্লিকেট' প্রবেশ পত্র সংগ্রহ করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএইচবি/২২২১ ঘ.