২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির রসায়ন বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব ২৫ ও ২৬ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব আগামী ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। উৎসবে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগামী ১০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব আগামী ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। উৎসবে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগামী ১০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। মঙ্গলবার রসায়ন বিভাগের শিক্ষকরা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, রেজিস্ট্রেশনের জন্য বিভাগের সাবেক শিক্ষার্থীদের জন প্রতি এক হাজার ১২০০, দম্পতিদের জন্য ১৫০০, বর্তমান শিক্ষার্থী ও কর্মচারিদের জন্য জনপ্রতি ৭০০ টাকা করে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। ১০ অক্টোবরের পর কেউ রেজিস্ট্রেশন করলে তার জন্য নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আহ্বায়ক, সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন কমিটি (রসায়ন বিভাগ), রাজশাহী বিশ্ববিদ্যালয়' বরাবর রাবির অগ্রণী ব্যাংকের হিসাব নম্বর- ৩৪২৫৯৬৯৭ এ টাকা জমা দিতে হবে। এছাড়া উৎসব সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৭৩১০৭৫৯৭২, ০১৬৭৩৯০৯১৭ এবং ০১৭২৭৬৬৩৬৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। উৎসবের অনুষ্ঠানমালায় থাকবে শোভাযাত্রা, স্মৃতিচারণ, পপুলার টক, রসায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও অধ্যায় সম্পর্কে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই বিভাগের অধ্যাপক ড. উমার আলী। এতে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক ড. এন্তাজুল হক, ড. দাস বাসুদেব কুমার প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১১৪ ঘ.