২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিগ্রি পরীক্ষায় ৫৭ ভাগ উত্তীর্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালের ডিগ্রি (পাস), সাবসিডিয়ারি ও সার্টিফিকেট কোর্স (১ম, ২য় ও ৩য় বর্ষ) পরীক্ষার ফল রোববার প্রকাশ হয়েছে । ডিগ্রি (পাস) চূড়ান্ত (তৃতীয় বর্ষ) পরীক্ষায় প্রায় ৫৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 09:57 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালের ডিগ্রি (পাস), সাবসিডিয়ারি ও সার্টিফিকেট কোর্স (১ম, ২য় ও ৩য় বর্ষ) পরীক্ষার ফল রোববার প্রকাশ হয়েছে । ডিগ্রি (পাস) চূড়ান্ত (তৃতীয় বর্ষ) পরীক্ষায় প্রায় ৫৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এ সব পরীক্ষার ফল প্রকাশ করলো। গত জুনে পরীক্ষা শেষ হয়েছিলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. এনামুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলেজগুলোতে বিকাল ৪টায় একযোগে ফল প্রকাশ করা হচ্ছে।" জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর সারা দেশের ১৩৮০টি কলেজের মোট ২ লাখ ২৪ হাজার ৬০০ ছাত্রছাত্রী ৪৯০টি কেন্দ্রে ডিগ্রি, সাবসিডিয়ারি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৪৯৯ জন। এর মধ্যে ডিগ্রি চূড়ান্ত পরীক্ষায় মোট ৬৭ হাজার ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ২৩৬ জন। পাসের হার ৫৬ দশমিক ৯৯। এর মধ্যে বিএ'তে ৪৩ হাজার ৪০২ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৩ হাজার ৯৯ জন। এই শাখায় পাসের হার ৫৩ দশমিক ২২। বিএসএস শাখায় ৫ হাজার ৮১৬ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪৪৬ জন। পাসের হার ৫৯ দশমিক ২৫। বিকম/বিবিএস শাখায় ১৪ হাজার ৫৮০ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ২৮৮ জন। পাসের হার ৬৩ দশমিক ৭০। বিএসসিতে পাসের হার ৭৩ দশমিক ৩০। এই শাখায় ৩ হাজার ২৪৪ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৩৭৮ জন। এছাড়া বি মিউজিকে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন এবং বি স্পোর্টসে ১৮ পরীক্ষার্থীর মধ্যে ৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে প্রথম বর্ষে ৮৩ হাজার ৭৭৬ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৮ হাজার ১৮০ জন এবং দ্বিতীয় বর্ষে ৭১ হাজার ৫০৬ শিক্ষার্থীর মধ্যে ৬৭ হাজার ৫১ জন। সাবসিডিয়ারি পরীক্ষায় ১৬৩৪ জনের মধ্যে ৬৭৪ জন এবং সার্টিফিকেট পরীক্ষায় ৫৮৯ জনের মধ্যে ৩৫৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার ফলাফল কলেজ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nuresults.net - এ পাওয়া যাবে। এছাড়া মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে nu Space deg< space> roll no লিখে ৪৬৩৬ নম্বরে পাঠাতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৫৫৬ ঘ.